দিনাজপুরের বিভিন্ন এলাকায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৮৮৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (০৩ জুন ) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ আমতলী, তাজপুর বিওপি, কাটলা ও বিরামপুর বিশেষ ক্যাম্প পৃথক চারটি অভিযান পরিচালনা করে। অভিযানে দেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৮৮৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।আটককৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৩ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান চলমান থাকবে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন