মুন টাইমস নিউজ

সারাদেশ

দিনাজপুরে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো:মেহেদী হাসান ফুয়াদ
মো:মেহেদী হাসান ফুয়াদ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
দিনাজপুরে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলোচনা সভা

দিনাজপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসন, দিনাজপুর ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন। 

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মো. ওসমান গনি।

সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. মঞ্জুর মুর্শেদ সুমন, জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির আনিসুর রহমান, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসেন ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি বিমল আগারওয়াল।

সভায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

দিনাজপুর মে দিবস

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দিনাজপুরে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

দিনাজপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসন, দিনাজপুর ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন। 

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মো. ওসমান গনি।

সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. মঞ্জুর মুর্শেদ সুমন, জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির আনিসুর রহমান, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসেন ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি বিমল আগারওয়াল।

সভায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ