মুন টাইমস নিউজ

সারাদেশ

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পরই অটোরিকশার দাপট

সাভারঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় সদ্য উন্মুক্ত হওয়া টোলমুক্ত দুটি সার্ভিস সেতুতে প্রথম দিনেই দেখা গেল বিশৃঙ্খলা। যান চলাচলের জন্য সেতু দুটি খুলে দেওয়ার পরপরই সেখানে অটোরিকশার দাপট দেখা গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ধউর ব্রিজ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুই লেনের এই পৃথক দুটি সার্ভিস সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 

একটি সেতু দিয়ে ধউর থেকে আশুলিয়ার দিকে এবং অপরটি দিয়ে আশুলিয়া থেকে ধউরের দিকে যান চলাচল করার কথা রয়েছে। ভবিষ্যতেও এই সেতু দুটিতে কোনো টোল নেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে।

তবে উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই নতুন এই সেতু দুটিতে অটোরিকশার উপচে পড়া ভিড় দেখা যায়। একের পর এক অটোরিকশা সেতুতে উঠে পড়তে শুরু করে। শুধু তাই নয়, চলন্ত সেতুতে অটোরিকশা থামিয়ে কিংবা গতি কমিয়ে যাত্রীদের মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ছবি তুলতে দেখা যায়। এসময় অনেককে রিকশা থামিয়ে সেতুতে সেলফি তোলতেও দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী জানান, এই প্রকল্প দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগকে দ্রুততর করার পাশাপাশি ঢাকার চারপাশের সড়ক যোগাযোগ আরও কার্যকর ও যানজটমুক্ত করবে। 

প্রকল্পটির প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে বড় অংশ চালুর লক্ষ্য রয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পরই অটোরিকশার দাপট

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাভারঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় সদ্য উন্মুক্ত হওয়া টোলমুক্ত দুটি সার্ভিস সেতুতে প্রথম দিনেই দেখা গেল বিশৃঙ্খলা। যান চলাচলের জন্য সেতু দুটি খুলে দেওয়ার পরপরই সেখানে অটোরিকশার দাপট দেখা গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ধউর ব্রিজ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুই লেনের এই পৃথক দুটি সার্ভিস সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 

একটি সেতু দিয়ে ধউর থেকে আশুলিয়ার দিকে এবং অপরটি দিয়ে আশুলিয়া থেকে ধউরের দিকে যান চলাচল করার কথা রয়েছে। ভবিষ্যতেও এই সেতু দুটিতে কোনো টোল নেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে।

তবে উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই নতুন এই সেতু দুটিতে অটোরিকশার উপচে পড়া ভিড় দেখা যায়। একের পর এক অটোরিকশা সেতুতে উঠে পড়তে শুরু করে। শুধু তাই নয়, চলন্ত সেতুতে অটোরিকশা থামিয়ে কিংবা গতি কমিয়ে যাত্রীদের মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ছবি তুলতে দেখা যায়। এসময় অনেককে রিকশা থামিয়ে সেতুতে সেলফি তোলতেও দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী জানান, এই প্রকল্প দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগকে দ্রুততর করার পাশাপাশি ঢাকার চারপাশের সড়ক যোগাযোগ আরও কার্যকর ও যানজটমুক্ত করবে। 

প্রকল্পটির প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে বড় অংশ চালুর লক্ষ্য রয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ