মুন টাইমস নিউজ

সারাদেশ

উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা, দর্শনার্থীদের ব্যাপক সমাগম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।

আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার গয়হাট্টা বাজার চত্বরে দিনব্যাপী এ লাঠিখেলার আয়োজন করা হয়। গয়হাট্টা বাজার কমিটির উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজক কমিটির সদস্য আশিকুর রহমান জানান, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লাঠিখেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেও এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আলহাজ মো. রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলাউদ্দিন আল আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক পূর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, মাওলানা মো. সাজেদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, আব্দুল লতিফ, মো. হাসেন ফকির, মো. পান্না মিয়া, মো. বুদ্বু প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দিনব্যাপী এ ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে গয়হাট্টা বাজার ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত হন। খেলোয়াড়দের দৃষ্টিনন্দন লাঠির কসরত ও প্রতিযোগিতা উপভোগ করেন নানা বয়সী মানুষ।

স্থানীয়দের মতে, আধুনিকতার এই সময়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতেও এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখতে পারে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা, দর্শনার্থীদের ব্যাপক সমাগম

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।

আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার গয়হাট্টা বাজার চত্বরে দিনব্যাপী এ লাঠিখেলার আয়োজন করা হয়। গয়হাট্টা বাজার কমিটির উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজক কমিটির সদস্য আশিকুর রহমান জানান, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লাঠিখেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেও এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আলহাজ মো. রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলাউদ্দিন আল আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক পূর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, মাওলানা মো. সাজেদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, আব্দুল লতিফ, মো. হাসেন ফকির, মো. পান্না মিয়া, মো. বুদ্বু প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দিনব্যাপী এ ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে গয়হাট্টা বাজার ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত হন। খেলোয়াড়দের দৃষ্টিনন্দন লাঠির কসরত ও প্রতিযোগিতা উপভোগ করেন নানা বয়সী মানুষ।

স্থানীয়দের মতে, আধুনিকতার এই সময়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতেও এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখতে পারে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ