মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সাভারঃ আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাসেল গাজী হত্যা মামলায় আওয়ামী লীগের এক নেতা ও সাবেক ইউপি সদস্য মো.আনোয়ার হোসেন (৫৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পিপিএম।

এর আগে বুধবার রাতে আশুলিয়ার কবিরপুর এলাকার তেলিবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সে,আনোয়ার হোসেন আশুলিয়ার কবিরপুর এলাকার মৃত রহিজ উদ্দিন ওরফে রহিম উদ্দিনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়,তার বিরুদ্ধে বন বিভাগের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এ ছাড়া রাসেল গাজী হত্যা মামলাসহ আরও একটি হত্যা চেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় ওই দুই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ার গাজীরচট এলাকায় রাসেল গাজী গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এবিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো.আনোয়ার হোসেন পিপিএম বলেন, গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে বন বিভাগের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাসেল গাজী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ আরও একটি হত্যা চেষ্টা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সাভারঃ আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাসেল গাজী হত্যা মামলায় আওয়ামী লীগের এক নেতা ও সাবেক ইউপি সদস্য মো.আনোয়ার হোসেন (৫৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পিপিএম।

এর আগে বুধবার রাতে আশুলিয়ার কবিরপুর এলাকার তেলিবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সে,আনোয়ার হোসেন আশুলিয়ার কবিরপুর এলাকার মৃত রহিজ উদ্দিন ওরফে রহিম উদ্দিনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়,তার বিরুদ্ধে বন বিভাগের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এ ছাড়া রাসেল গাজী হত্যা মামলাসহ আরও একটি হত্যা চেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় ওই দুই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ার গাজীরচট এলাকায় রাসেল গাজী গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এবিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো.আনোয়ার হোসেন পিপিএম বলেন, গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে বন বিভাগের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাসেল গাজী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ আরও একটি হত্যা চেষ্টা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ