সাভারঃ আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
এর আগে, সোমবার রাতে আশুলিয়ার ইয়ারপুর, বড়টেক মধুপুর, শ্রীপুর ও কাইচাবাড়ী এলাকায় পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়া থানার তাজপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আহাম্মদ আলী (৪০); কিশোরগঞ্জের কটিয়াদী থানার পাঁচপাড়া (চান্দপুর, মুন্সিবাড়ী) এলাকার জাহাঙ্গীর আলম মুন্সির ছেলে মো. সাগর মুন্সি (৩৫),। আশুলিয়া থানার কলতাসূতি এলাকার মো. আবু তালেব মোল্লার ছেলে মিলন মোল্লা (৩০); রাজবাড়ীর পাংশা থানার শরিষা এলাকার শাহাজাহান ঢালির মেয়ে রাশিদা আক্তার রাশু (২৫), ঢাকার সাভার মডেল থানার আড়াপাড়া এলাকার মৃত তারা রাজবংশীর ছেলে শ্যামল রাজবংশী (৩২); মানিকগঞ্জের দৌলতপুর থানার আবু ডাঙ্গা এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে মো. জাফর শেখ (৪৫), এবং ঢাকার সাভার মডেল থানার মজিদপুর এলাকার ফুলচাঁন বেপারীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আহাম্মদ আলীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এরপর রাত ৯টার দিকে বড়টেক মধুপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর মুন্সিকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সাগর মুন্সির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই ১২টি মামলা রয়েছে। অন্যদিকে, রাত ৯টা ৪০ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মিলন মোল্লাকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাত সাড়ে ১০টার দিকে কাইচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রাশিদা আক্তার রাশু, শ্যামল রাজবংশী, মো. জাফর শেখ ও মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পৃথক চার অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন