শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন
সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে এখন থেকে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ রাখা হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে সই করেন বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।উল্লেখ্য, এম. মনসুর আলী বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের অর্থমন্ত্রী ছিলেন এবং ১৯৭৫ সালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন।[TECHTARANGA-POST:5901]