মুন টাইমস নিউজ

ডিএমপিতে পাঁচ পরিদর্শকের দায়িত্ব বদল

ঢাকা মহানগর পুলিশের প্রশাসনিক কার্যক্রমে নতুন করে রদবদল আনা হয়েছে। সম্প্রতি জারি করা এক আদেশে পাঁচজন পরিদর্শকের দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত ওই নির্দেশনায়, উপপুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।নতুন দায়িত্ব অনুযায়ী, গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানায় তদন্ত পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদাবর থানার তদন্ত পরিদর্শক মো. আব্দুল মালেককে স্থানান্তর করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে। দারুস সালাম থানার অপারেশন পরিদর্শক কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার তদন্ত শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে।অন্যদিকে, হাতিরঝিল থানার তদন্ত পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে এবং নিউমার্কেট থানার অপারেশন পরিদর্শক সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানায় তদন্ত পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এই বদলির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ডিএমপিতে পাঁচ পরিদর্শকের দায়িত্ব বদল