মুন টাইমস নিউজ

তিতুমীর কলেজে ​পরিবেশ রক্ষায় ব্যাঙের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাঙের গুরুত্ব ও সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সরকারি তিতুমীর কলেজে ‘সেভ দ্যা ফ্রগস ডে-২৬’ শিরোনামে সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) জুওলজি ক্লাব অব তিতুমীরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ।[TECHTARANGA-POST:6017]​সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ও বিশিষ্ট বন্যপ্রাণী গবেষক আশিকুর রহমান সমী। তিনি তাঁর দীর্ঘ আলোচনায় বাংলাদেশে ব্যাঙের প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুসংস্থানে এদের অসামান্য অবদান এবং বন্যপ্রাণী গবেষণার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন।​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফজলে রাব্বি।তিনি ব্যাঙের অস্তিত্ব রক্ষায় পরিবেশগত সংকটের প্রভাব সম্পর্কে আলোকপাত করেন।[TECHTARANGA-POST:6015]​এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাঙের শনাক্তকরণ পদ্ধতি, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে এদের ভূমিকা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট হুমকিগুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক সাফিনাজ সুলতানা, সহকারী অধ্যাপক বিলকিস আক্তার এবং সহকারী অধ্যাপক নাজমুল হাসান।​​সেমিনারের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা যাচাইয়ের জন্য পোস্টার ডিজাইন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তাগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

তিতুমীর কলেজে ​পরিবেশ রক্ষায় ব্যাঙের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত