মুন টাইমস নিউজ

এক মসজিদে ২ বার জুমার নামাজ পড়া যাবে?

শুক্রবার মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। এদিন জুমার নামাজের মাধ্যমে মুসল্লিরা একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করেন এবং খুতবার মাধ্যমে গুরুত্বপূর্ণ ধর্মীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ এবং হাদিসে জুমার নামাজের বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে।শরিয়তের দৃষ্টিতে নির্ধারিত ইমাম, মুয়াজ্জিন ও নিয়মিত মুসল্লি থাকা একই মসজিদে একই নামাজের একাধিক জামাত করা মাকরূহ। তাই জুমার নামাজে প্রথম জামাতকে গুরুত্ব দেওয়া উচিত। জায়গার সংকট হলে সম্ভব হলে মসজিদের বাইরে বড় ও খোলা স্থানে একসঙ্গে জুমার জামাতের ব্যবস্থা করা উত্তম।[TECHTARANGA-POST:6201]ফকিহদের মতে, কোনো বৈধ কারণ ছাড়া একই মসজিদে দ্বিতীয়বার জামাতের ব্যবস্থা করা উচিত নয়। সাহাবায়ে কেরামের আমলেও মসজিদের জামাত ছুটে গেলে তারা অন্য মসজিদে জামাতে অংশ নিতেন অথবা একাকী নামাজ আদায় করতেন।তাই ‘প্রথম জামাত না পেলেও পরে দ্বিতীয় জামাতে নামাজ পড়ে নেব’—এমন মানসিকতা পরিহার করে সময়মতো জুমার জামাতে অংশ নেওয়ার প্রতি গুরুত্ব দেওয়া উচিত।

এক মসজিদে ২ বার জুমার নামাজ পড়া যাবে?