মুন টাইমস নিউজ

দিনাজপুরে পুলিশ লাইন্সে কিট প্যারেড, শৃঙ্খলার বার্তা সুপারের

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে একটি কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে আয়োজিত এ প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।প্যারেড শেষে তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে পেশাগত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে নির্দেশনা দেন। ড্রেস রুলস মেনে নির্ধারিত পোশাক পরিধান এবং কিট সামগ্রীর সঠিক সংরক্ষণ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। বিশেষ করে কিটের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন।[TECHTARANGA-POST:6017]বক্তব্যে পুলিশ সুপার বলেন, একজন পুলিশ সদস্য হিসেবে প্রত্যেককে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও পেশাদারিত্ব অপরিহার্য। পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করার সময় আরও সচেতন ও জনবান্ধব আচরণ করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

দিনাজপুরে পুলিশ লাইন্সে কিট প্যারেড, শৃঙ্খলার বার্তা সুপারের