মুন টাইমস নিউজ

কনডমের দাম ৩০% পর্যন্ত বাড়তে পারে

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার চাপের কারণে এবার প্রভাব পড়তে পারে দৈনন্দিন ব্যবহারের পণ্য কনডমের দামে। বিশ্বের অন্যতম বৃহৎ কনডম উৎপাদনকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার ‘কারেক্স বারহাদ’ জানিয়েছে, দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গোহ মিয়াহ কিয়াত বলেন, আন্তর্জাতিক সংকটের কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যার ফলে উৎপাদন খরচ দ্রুত বেড়ে যাচ্ছে। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে বাড়তি খরচ বহন করা সম্ভব নয়, তাই গ্রাহকদের ওপরই কিছুটা চাপ পড়বে।[TECHTARANGA-POST:5920]তিনি আরও জানান, সংঘাত শুরুর পর থেকেই সিন্থেটিক রাবার, নাইট্রাইল, প্যাকেজিং সামগ্রী ও অন্যান্য কাঁচামালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে পেট্রোকেমিক্যাল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় উৎপাদন খাতে সংকট তৈরি হয়েছে।অন্যদিকে, বিশ্বব্যাপী কনডমের চাহিদাও প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে সরবরাহ ঘাটতি আরও প্রকট আকার ধারণ করেছে।কারেক্স বারহাদ বছরে ৫০০ কোটির বেশি কনডম উৎপাদন করে এবং ডিউরেক্স ও ট্রোজানের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সঙ্গেও কাজ করে।বিশেষজ্ঞদের মতে, দাম বাড়লে উন্নয়নশীল দেশগুলোতে পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য কর্মসূচিতে অর্থনৈতিক চাপ বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যখাতে প্রভাব ফেলবে।

কনডমের দাম ৩০% পর্যন্ত বাড়তে পারে