মুন টাইমস নিউজ

চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ভূত বাংলা’

অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের জুটি দীর্ঘ সময় পর আবারও বড় পর্দায় ফিরেই দর্শক মাত করেছে। তাদের নতুন সিনেমা ‘ভূত বাংলা’ মুক্তির মাত্র চার দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।গত শুক্রবার মুক্তি পাওয়া হরর-কমেডি ঘরানার এই সিনেমাটি প্রথম দিনে প্রায় ১২ কোটি রুপি আয় করে। দ্বিতীয় দিনে দর্শক আগ্রহ বাড়ায় আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।সোমবার পর্যন্ত ভারতের বাজারে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৬৫ কোটি রুপি, আর মোট গ্রস আয় প্রায় ৭৮ কোটি রুপি। বিদেশের বাজার থেকেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে, যেখানে আয় হয়েছে প্রায় ২৯ কোটি রুপি।সব মিলিয়ে চার দিনের মধ্যে সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে।বড় বাজেটের অন্যান্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় থেকেও ‘ভূত বাংলা’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে প্রিয়দর্শন ও অক্ষয় কুমারের জনপ্রিয় সিনেমাগুলোর মতো এই নতুন কাজও দর্শক টানতে সক্ষম হয়েছে।সিনেমাটিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং নতুন প্রজন্মের অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। তাদের অভিনয়ও প্রশংসা পাচ্ছে।এদিকে অক্ষয় কুমারের হাতে রয়েছে আরও কয়েকটি বড় বাজেটের সিনেমা, যা সামনে মুক্তি পাবে।

চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ভূত বাংলা’