মুন টাইমস নিউজ

খেলাধুলা

সাবাহকে ৪–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের যাত্রা শুরু করলো ইউনাইটেড

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
সাবাহকে ৪–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের যাত্রা শুরু করলো ইউনাইটেড

প্রিমিয়ার লিগে নিজেদের ছন্দে না থাকলেও ইউরোপিয়ান মঞ্চ বা অন্যান্য প্রতিযোগিতায় নিজেদের শক্তি ঠিকই জানান দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে আজারবাইজানের ক্লাব সাবাহ এফসিকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মাইকেল ক্যারিকের শিষ্যরা। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন মাতেউস কুনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, বেনইয়ামিন সেসকো ও লিসান্দ্রো মার্তিনেজ।  

ম্যাচের ২৭তম মিনিটে তরুণ ডিফেন্ডার প্যাট্রিক ডরগুর চমৎকার ক্রসে কাছ থেকে পা ছুঁইয়ে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে মাত্র তিন মিনিটের ঝড়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় রেড ডেভিলরা।

টিলেমান্সের পাস থেকে নিখুঁত শটে দলের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ঠিক পরের মিনিটেই এমবেউমোর বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান স্লোভেনিয়ান ফরোয়ার্ড বেনইয়ামিন সেসকো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সফরকারীদের রক্ষণভাগের বড় ভুলে চতুর্থ গোলটি পেয়ে যায় ম্যানইউ। ফ্রি-কিক থেকে জিরকজির তৈরি করা আক্রমণে সাবাহর কাজাখ গোলরক্ষক পকাতিলেভ ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকা জালে সহজেই বল পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাবাহকে ৪–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের যাত্রা শুরু করলো ইউনাইটেড

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রিমিয়ার লিগে নিজেদের ছন্দে না থাকলেও ইউরোপিয়ান মঞ্চ বা অন্যান্য প্রতিযোগিতায় নিজেদের শক্তি ঠিকই জানান দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে আজারবাইজানের ক্লাব সাবাহ এফসিকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মাইকেল ক্যারিকের শিষ্যরা। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন মাতেউস কুনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, বেনইয়ামিন সেসকো ও লিসান্দ্রো মার্তিনেজ।  

ম্যাচের ২৭তম মিনিটে তরুণ ডিফেন্ডার প্যাট্রিক ডরগুর চমৎকার ক্রসে কাছ থেকে পা ছুঁইয়ে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে মাত্র তিন মিনিটের ঝড়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় রেড ডেভিলরা।

টিলেমান্সের পাস থেকে নিখুঁত শটে দলের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ঠিক পরের মিনিটেই এমবেউমোর বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান স্লোভেনিয়ান ফরোয়ার্ড বেনইয়ামিন সেসকো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সফরকারীদের রক্ষণভাগের বড় ভুলে চতুর্থ গোলটি পেয়ে যায় ম্যানইউ। ফ্রি-কিক থেকে জিরকজির তৈরি করা আক্রমণে সাবাহর কাজাখ গোলরক্ষক পকাতিলেভ ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকা জালে সহজেই বল পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ