মুন টাইমস নিউজ

খেলাধুলা

পর্তুগালকে জেতালো ৭ নম্বর জার্সি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
পর্তুগালকে জেতালো ৭ নম্বর জার্সি

ক্রিশ্চিয়ানো রোনালদোর অবর্তমানে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছিল পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে ৪-১ গোলের পরাজয় ছিল দেশের মাটিতে কোনো অফিসিয়াল ম্যাচে তাদের সবচেয়ে বড় হার। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় দলটি। ওয়েলসের বিপক্ষে ১০ জন নিয়ে খেলেও ৩-২ গোলের দারুণ জয় তুলে নেয় পর্তুগিজরা। আর এই জয়ের নায়ক ছিলেন কার্লোস ফর্বস, যার গায়ে ছিল রোনালদোর বিখ্যাত সাত নম্বর জার্সি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাতে কার্ডিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে এগিয়ে ছিল জর্জে জেসুসের দল। ম্যাচের ৫৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফর্বস। এরপর মাত্র ১১ মিনিটের ব্যবধানেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করেন ক্লাব ব্রুগের এই উইঙ্গার। তার করা গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। শেষ পর্যন্ত এই জয় নিয়ে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। অন্যদিকে গ্রুপের দ্বিতীয় স্থান পেয়েছে নরওয়ে। ম্যাচের শেষ দিকে পেদ্রো নেতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় পর্তুগাল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ওয়েলস।

তবে আক্রমণ ও অন্যান্য পরিসংখ্যানে স্বাগতিক ওয়েলসও ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। জোয়াও নেভেসের কাছ থেকে বল পেয়ে ব্রুনো ফার্নান্দেজের উদ্দেশে বাড়িয়ে দেন তিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়কের শক্তিশালী শট ঠেকাতে পারেননি ওয়েলস গোলরক্ষক। 

তবে পর্তুগালের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৩ মিনিটে সতীর্থের পাস থেকে ডেভিড ব্রুকস পেনাল্টি স্পটের কাছ থেকে বল জালে পাঠিয়ে সমতা ফেরান। ২১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পর্তুগাল। এরপর ৩০ মিনিটে ওয়েলসের একটি প্রচেষ্টা আটকে দেন পর্তুগিজ গোলরক্ষক। তবে ৪০ মিনিটে আর রক্ষা হয়নি সফরকারীদের। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ব্রুকসের বাড়ানো বলে গোল করে ওয়েলসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সর্বা থমাস।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতায় ফেরে পর্তুগাল। ৪৩ মিনিটে ত্রিনকাউয়ের নিখুঁত ক্রস থেকে দূরের পোস্টে ভলি করে গোল করেন পেদ্রো নেতো। বিরতির আগে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল ওয়েলস। মাঝমাঠ থেকে হ্যারি উইলসনের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধেও দুই দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। ৫৯ মিনিটে নেতোর শট পোস্টে লেগে ফিরে আসে। ৬৮ মিনিটে ওয়েলসের একটি দুর্দান্ত হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়েগো কস্তা। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা কার্লোস ফর্বস।

মাঠে নামার মাত্র ১১ মিনিটের মধ্যেই নিজের প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান তিনি। বক্সের মধ্যে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই উইঙ্গার। রোনালদোর সাত নম্বর জার্সিতে ফর্বসের এই গোলেই ৩-২ ব্যবধানে লিড নেয় পর্তুগাল।

তবে জয়ের পথে শেষ দিকে বড় পরীক্ষার মুখে পড়ে দলটি। ৭৩ মিনিটে ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রো নেতো। ফলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় পর্তুগালকে। সংখ্যায় পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে জর্জে জেসুসের শিষ্যরা।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পর্তুগালকে জেতালো ৭ নম্বর জার্সি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ