মুন টাইমস নিউজ

আবহাওয়া

অগ্রহায়ণের শুরুতেই রাজধানীতে বাড়ছে শীত

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
অগ্রহায়ণের শুরুতেই রাজধানীতে বাড়ছে শীত

কার্তিক পেরিয়ে অগ্রহায়ণের আগমনের সঙ্গে রাজধানী ঢাকায় শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। বিশেষ করে ভোর ও সকালবেলায় তাপমাত্রা কমে যাওয়ায় আবহাওয়ায় শীতের আমেজ পাওয়া যাচ্ছে। এক দিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা কমেছে প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টায় প্রকাশিত পূর্বাভাসে দুপুর পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা রয়েছে। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে কোনো বৃষ্টিপাত রেকর্ড করেনি আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সূর্য উঠবে ভোর ৬টা ১৬ মিনিটে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


অগ্রহায়ণের শুরুতেই রাজধানীতে বাড়ছে শীত

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

কার্তিক পেরিয়ে অগ্রহায়ণের আগমনের সঙ্গে রাজধানী ঢাকায় শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। বিশেষ করে ভোর ও সকালবেলায় তাপমাত্রা কমে যাওয়ায় আবহাওয়ায় শীতের আমেজ পাওয়া যাচ্ছে। এক দিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা কমেছে প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টায় প্রকাশিত পূর্বাভাসে দুপুর পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা রয়েছে। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে কোনো বৃষ্টিপাত রেকর্ড করেনি আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সূর্য উঠবে ভোর ৬টা ১৬ মিনিটে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ