মুন টাইমস নিউজ

সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহাবুব রহমান জানান, সকালে কুয়াশার মধ্যে আলীম ও ঠান্ডু মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহাবুব রহমান জানান, সকালে কুয়াশার মধ্যে আলীম ও ঠান্ডু মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ