মুন টাইমস নিউজ

জাতীয়

৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা দ্রুত, সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে ১৭টি দেশে অবস্থিত ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে মোট ৪১টি দেশে এ সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের আবেদন সংশ্লিষ্ট দূতাবাসে গ্রহণ করা হলেও তা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, যেসব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেখানে অনলাইনে আবেদন, প্রবাসীদের সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক তথ্য গ্রহণ এবং আবেদনের অগ্রগতি জানার ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, দূতাবাসগুলো পাসপোর্টের আবেদন গ্রহণ করলেও তা ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইস্যু করা হয়। দ্রুত পাসপোর্ট সরবরাহ নিশ্চিত করতে দূতাবাসগুলো নিয়মিত অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে। পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে আবেদনকারীকে জানানো হয়।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে খলিলুর রহমান বলেন, স্বল্পমেয়াদি বিশেষ কর্মসূচির আওতায় ওই দুই দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে ঢাকা থেকে কারিগরি দক্ষতাসম্পন্ন দল পাঠিয়ে পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কনস্যুলার সেবা সহজ করতে অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল ব্যবস্থাও চালু করা হয়েছে। এর ফলে সেবাপ্রার্থীরা অনলাইনে আবেদন করে ডিজিটাল সনদ নিতে পারছেন। এতে সময়, ব্যয় ও ভোগান্তি কমছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনার আওতায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাই সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি বাংলাদেশি মিশনে অনলাইন অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাও চালু রয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ