মুন টাইমস নিউজ

জাতীয়

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে নয়: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে নয়: তথ্য প্রতিমন্ত্রী

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সরকার সাইবার সুরক্ষা আইন করছে না। ডিজিটাল মাধ্যমে দেশের মানুষকে নিরাপদ রাখতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কারও বাক স্বাধীনতা হরণ করতে চায় না।

আজ রোববার (৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভুঁইফোঁড়দের কারণে পেশাদার সাংবাদিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রকৃত সাংবাদিকেরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন, সরকার সে লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করছে। প্রকৃত পেশাদারদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হচ্ছে।

তিনি জানান, দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। এই ওয়েজ বোর্ড দ্রুত ও সফলভাবে প্রতিপালনের জন্য মিডিয়া হাউসের মালিকদেরও আন্তরিকতা এবং সদিচ্ছার প্রয়োজন রয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে নয়: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সরকার সাইবার সুরক্ষা আইন করছে না। ডিজিটাল মাধ্যমে দেশের মানুষকে নিরাপদ রাখতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কারও বাক স্বাধীনতা হরণ করতে চায় না।

আজ রোববার (৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভুঁইফোঁড়দের কারণে পেশাদার সাংবাদিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রকৃত সাংবাদিকেরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন, সরকার সে লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করছে। প্রকৃত পেশাদারদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হচ্ছে।

তিনি জানান, দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। এই ওয়েজ বোর্ড দ্রুত ও সফলভাবে প্রতিপালনের জন্য মিডিয়া হাউসের মালিকদেরও আন্তরিকতা এবং সদিচ্ছার প্রয়োজন রয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ