মুন টাইমস নিউজ

জাতীয়

মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথ আজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথ আজ

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপ-নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপ-নির্বাচনে নির্বাচিত এলিজা জামানের শপথগ্রহণ আজ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

আজ দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে।

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।

অপরদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এলিজা জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন সোমবার এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এরই মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে ইসি।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথ আজ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপ-নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপ-নির্বাচনে নির্বাচিত এলিজা জামানের শপথগ্রহণ আজ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

আজ দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে।

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।

অপরদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এলিজা জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন সোমবার এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এরই মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে ইসি।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ