মুন টাইমস নিউজ

জাতীয়

সংরক্ষিত নারী আসন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এলিজা জামান নির্বাচিত

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এলিজা জামান নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান।

আজ সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থী এলিজা জামান গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন।

নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র বাছাই শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় এবং এলিজা জামানও প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১২-এর উপধারা (১) অনুযায়ী চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। এ ঘটনায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে দলীয় সূত্রে জানানো হয়। পরে মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

এরপর শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


বিনা প্রতিদ্বন্দ্বিতায় এলিজা জামান নির্বাচিত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান।

আজ সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থী এলিজা জামান গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন।

নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র বাছাই শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় এবং এলিজা জামানও প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১২-এর উপধারা (১) অনুযায়ী চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। এ ঘটনায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে দলীয় সূত্রে জানানো হয়। পরে মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

এরপর শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ