মুন টাইমস নিউজ

জাতীয়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা টোল ফ্রি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা টোল ফ্রি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ছয় ঘণ্টার জন্য টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন চালকেরা। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। এ সময়ে এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহনকে টোল দিতে হবে না।

আজ শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের জন্য নির্ধারিত ছয় ঘণ্টা টোলমুক্ত চলাচলের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের পর আবার আগের নিয়মে টোল আদায় করা হবে।

এদিকে দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এসব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। একই নির্দেশনা পালন করবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটির আওতায় থাকবেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে দেশের সব তফশিলি ব্যাংকও বন্ধ থাকবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা টোল ফ্রি

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ছয় ঘণ্টার জন্য টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন চালকেরা। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। এ সময়ে এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহনকে টোল দিতে হবে না।

আজ শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের জন্য নির্ধারিত ছয় ঘণ্টা টোলমুক্ত চলাচলের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের পর আবার আগের নিয়মে টোল আদায় করা হবে।

এদিকে দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এসব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। একই নির্দেশনা পালন করবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটির আওতায় থাকবেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে দেশের সব তফশিলি ব্যাংকও বন্ধ থাকবে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ