মুন টাইমস নিউজ

জাতীয়

আলোচনার ভিত্তিতে শ্রমিকদের মজুরি নির্ধারণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
আলোচনার ভিত্তিতে শ্রমিকদের মজুরি নির্ধারণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব পক্ষের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা হতে পারে। তা না হলে খুব শিগগিরই সভা করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর বাস্তবতার ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করে তা ঘোষণা করা হতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমানের উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে পরামর্শ দিয়েছেন। তাই শ্রমিকদের বিষয়গুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারণ করা হবে।

গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিছু শিল্পকারখানা উদ্দেশ্যমূলকভাবে বন্ধ করা হয়েছে বলে মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ধরনের কারখানার তালিকা দিতে তাদের বলা হয়েছে।

এ ছাড়া অস্থিরতা সৃষ্টির সঙ্গে কোনো শ্রমিক সংগঠন বা নেতার সম্পৃক্ততা থাকলে তাদের নামের তালিকাও দিতে বলা হয়েছে বলে জানান তিনি। তবে কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনের নামে সহিংসতা ও সড়ক-মহাসড়ক অবরোধের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে সহিংসতা বা আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


আলোচনার ভিত্তিতে শ্রমিকদের মজুরি নির্ধারণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সব পক্ষের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা হতে পারে। তা না হলে খুব শিগগিরই সভা করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর বাস্তবতার ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করে তা ঘোষণা করা হতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমানের উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে পরামর্শ দিয়েছেন। তাই শ্রমিকদের বিষয়গুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারণ করা হবে।

গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিছু শিল্পকারখানা উদ্দেশ্যমূলকভাবে বন্ধ করা হয়েছে বলে মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ধরনের কারখানার তালিকা দিতে তাদের বলা হয়েছে।

এ ছাড়া অস্থিরতা সৃষ্টির সঙ্গে কোনো শ্রমিক সংগঠন বা নেতার সম্পৃক্ততা থাকলে তাদের নামের তালিকাও দিতে বলা হয়েছে বলে জানান তিনি। তবে কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনের নামে সহিংসতা ও সড়ক-মহাসড়ক অবরোধের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে সহিংসতা বা আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ