মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

আগামীকাল শুরু হচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
আগামীকাল শুরু হচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন

ভারতের নয়াদিল্লিতে আগামীকাল ১২ সেপ্টেম্বর শনিবার শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে জোটের সদস্য দেশগুলোর নেতারা অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, বাণিজ্য, প্রযুক্তি এবং বৈশ্বিক শাসনব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। 

সম্মেলনকে কেন্দ্র করে নয়াদিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক ও সম্মেলনস্থলের পাশাপাশি বিদেশি রাষ্ট্রপ্রধানদের যাতায়াতের পথেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজধানীতে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং অতিথিদের চলাচলের পথে বিশেষ নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে।

সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্তোসহ সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে উদ্বেগ এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে। ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও এর অর্থনৈতিক প্রভাবও আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি এবং বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

ভারতের এবারের ব্রিকস সভাপতিত্বের অন্যতম অগ্রাধিকার হলো স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়ন। সম্মেলনের শেষে ‘নয়াদিল্লি ঘোষণা’ প্রকাশের কথা রয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আগামীকাল শুরু হচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতের নয়াদিল্লিতে আগামীকাল ১২ সেপ্টেম্বর শনিবার শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে জোটের সদস্য দেশগুলোর নেতারা অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, বাণিজ্য, প্রযুক্তি এবং বৈশ্বিক শাসনব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। 

সম্মেলনকে কেন্দ্র করে নয়াদিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক ও সম্মেলনস্থলের পাশাপাশি বিদেশি রাষ্ট্রপ্রধানদের যাতায়াতের পথেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজধানীতে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং অতিথিদের চলাচলের পথে বিশেষ নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে।

সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্তোসহ সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে উদ্বেগ এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে। ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও এর অর্থনৈতিক প্রভাবও আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি এবং বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

ভারতের এবারের ব্রিকস সভাপতিত্বের অন্যতম অগ্রাধিকার হলো স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়ন। সম্মেলনের শেষে ‘নয়াদিল্লি ঘোষণা’ প্রকাশের কথা রয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ