একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামীকাল ১৬ সেপ্টেম্বর বুধবার রাত ৮টায় প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শেষ হয়েছে গত রবিবার। এখন নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের অপেক্ষা।
বোর্ড সূত্র জানায়, একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গত ১৩ সেপ্টেম্বর রবিবার রাত ৮টায় শেষ হয়েছে। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী।
আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে যারা বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তাদের ফল বুধবার রাত ৮টায় প্রকাশ করা হবে। একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয় গত ২ সেপ্টেম্বর। ভর্তি নির্দেশিকা অনুসরণ করে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছে।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় পাবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
ফল দেখার নিয়ম
অফিসিয়াল ওয়েবসাইটে যান: xiclassadmission.gov.bd'ভিউ রেজাল্ট' (View Result) অপশনে ক্লিক করুন।আপনার এসএসসি (SSC) বা সমমানের পরীক্ষার রোল, বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিন।একটি ক্যাপচা কোড পূরণ করে সাবমিট করলেই আপনি কোন কলেজে নির্বাচিত হয়েছেন তা দেখতে পাবেন।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন