প্রতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন শোনা যায় শিক্ষার্থীদের আত্মহত্যার খবর। একই সঙ্গে ফলাফল ঘিরে শিক্ষার্থী ও পরিবারের ওপর তৈরি হয় তীব্র মানসিক চাপ।
কারও ঘরে আসে আনন্দ, আবার কারও জীবনে নেমে আসে হতাশা। কারণ আমাদের সমাজে এখনও শিক্ষার্থীর মেধা ও যোগ্যতার প্রধান মাপকাঠি হয়ে আছে পরীক্ষার নম্বর ও গ্রেড। কিন্তু একটি পরীক্ষার ফল কি একজন মানুষের পুরো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে?
প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীরা অনেক সময় পরিবার ও সমাজের কটূক্তি, তুলনা ও অবহেলার শিকার হয়। অথচ একটি ব্যর্থতা কখনোই একজন শিক্ষার্থীর সামগ্রিক সম্ভাবনার প্রতিফলন নয়।
তাই ফলাফল যাই হোক, পরিবারের উচিত সন্তানের পাশে দাঁড়ানো, তাকে সাহস দেওয়া এবং নতুন করে শুরু করার সুযোগ করে দেওয়া। মুখস্থবিদ্যার পেছনে ছুটে সর্বোচ্চ নম্বর পাওয়ার চেয়ে একজন সৎ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠাই বেশি গুরুত্বপূর্ণ।
মনে রাখতে হবে একটি পরীক্ষার ফলাফল জীবনের একটি অধ্যায় মাত্র, পুরো জীবন নয়। একটি গ্রেডের চেয়ে একটি জীবন অনেক বেশি মূল্যবান।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
প্রতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন শোনা যায় শিক্ষার্থীদের আত্মহত্যার খবর। একই সঙ্গে ফলাফল ঘিরে শিক্ষার্থী ও পরিবারের ওপর তৈরি হয় তীব্র মানসিক চাপ।
কারও ঘরে আসে আনন্দ, আবার কারও জীবনে নেমে আসে হতাশা। কারণ আমাদের সমাজে এখনও শিক্ষার্থীর মেধা ও যোগ্যতার প্রধান মাপকাঠি হয়ে আছে পরীক্ষার নম্বর ও গ্রেড। কিন্তু একটি পরীক্ষার ফল কি একজন মানুষের পুরো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে?
প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীরা অনেক সময় পরিবার ও সমাজের কটূক্তি, তুলনা ও অবহেলার শিকার হয়। অথচ একটি ব্যর্থতা কখনোই একজন শিক্ষার্থীর সামগ্রিক সম্ভাবনার প্রতিফলন নয়।
তাই ফলাফল যাই হোক, পরিবারের উচিত সন্তানের পাশে দাঁড়ানো, তাকে সাহস দেওয়া এবং নতুন করে শুরু করার সুযোগ করে দেওয়া। মুখস্থবিদ্যার পেছনে ছুটে সর্বোচ্চ নম্বর পাওয়ার চেয়ে একজন সৎ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠাই বেশি গুরুত্বপূর্ণ।
মনে রাখতে হবে একটি পরীক্ষার ফলাফল জীবনের একটি অধ্যায় মাত্র, পুরো জীবন নয়। একটি গ্রেডের চেয়ে একটি জীবন অনেক বেশি মূল্যবান।

আপনার মতামত লিখুন