রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার (১ নভেম্বর) রাজিব চন্দ্র দাস নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ বলছে, অগ্নিসংযোগের ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন রাজিব। ঢাকার উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ফেসবুকে গাড়ি পোড়ানোর কথা স্বীকার করায় তাকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। রাজিব একটি পোশাক তৈরির কারখানার শ্রমিক বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
পল্লবী এলাকায় গাড়ি পোড়ানোর ঘটনায় তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার (১ নভেম্বর) রাজিব চন্দ্র দাস নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ বলছে, অগ্নিসংযোগের ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন রাজিব। ঢাকার উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ফেসবুকে গাড়ি পোড়ানোর কথা স্বীকার করায় তাকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। রাজিব একটি পোশাক তৈরির কারখানার শ্রমিক বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
পল্লবী এলাকায় গাড়ি পোড়ানোর ঘটনায় তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন