কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আসনটির সব নির্বাচনী নথি সংরক্ষণে রাখার আদেশ দেওয়া হয়েছে।বুধবার (২২ এপ্রিল) এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী, ওই আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সংশ্লিষ্ট সব নথি নিরাপদ হেফাজতে রাখতে হবে।[TECHTARANGA-POST:5927]মামলাটি দায়ের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের অভিযোগ, নির্বাচনে অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।উল্লেখ্য, কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অংশ নেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নির্বাচনের ফলাফলে ওই আসন থেকে বিজয়ী হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মোহাম্মদ মনির।এই আদেশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ তদন্ত ও পর্যালোচনার পথ আরও স্পষ্ট হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।