চলতি মাসের শেষেই দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন৷
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, গেল ৬ মাসে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবার মান বেড়েছে৷ ওসমানী হাসপাতালেও ডাক্তারদের আসা-যাওয়ায় সময়ানুবর্তিতা আগামী সাত কর্মদিবসের মধ্যে নিশ্চিত করাসহ শিগগিরই সিলেটে নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও শিগগিরই চালুর আশ্বাস দেন মন্ত্রী।
এর আগে সকালে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, ডাক্তার ও নার্সদের সাথে মতবিনিময় করেন তিনি।
বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ অনেকে এসময় তার সাথে ছিলেন।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
চলতি মাসের শেষেই দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন৷
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, গেল ৬ মাসে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবার মান বেড়েছে৷ ওসমানী হাসপাতালেও ডাক্তারদের আসা-যাওয়ায় সময়ানুবর্তিতা আগামী সাত কর্মদিবসের মধ্যে নিশ্চিত করাসহ শিগগিরই সিলেটে নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও শিগগিরই চালুর আশ্বাস দেন মন্ত্রী।
এর আগে সকালে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, ডাক্তার ও নার্সদের সাথে মতবিনিময় করেন তিনি।
বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ অনেকে এসময় তার সাথে ছিলেন।

আপনার মতামত লিখুন