বারহাট্টায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু। আজ থেকে শুরু হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। বারহাট্টায় নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে সপ্তাহটি পালিত হবে। এবছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’।[TECHTARANGA-POST:5982]বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: জিনিয়া জামান।বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, বারহাট্টা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনিসুল আলম তালুকদার, আমিনুল ইসলাম রিজভী, সাধারন সম্পাদক আজিজুল হক ফারুক প্রমুখ।