৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এদিন সরকারি ছুটি থাকায় ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে না।আজ সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।