মুন টাইমস নিউজ

অর্থনীতি

ষষ্ঠ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
ষষ্ঠ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে টানা ছয় দফা কমানো হয়েছে স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে দুই হাজার ২১৬ টাকা। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫ হাজার ৬৯৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

এর আগে, শনিবার (১৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।

এর আগে গত ৬ নভেম্বর, ১১ নভেম্বর, ১২ নভেম্বর, ১৩ নভেম্বর ও ১৪ নভেম্বর পাঁচ দফায় কমানো হয় স্বর্ণের দাম।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


ষষ্ঠ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বাজারে টানা ছয় দফা কমানো হয়েছে স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে দুই হাজার ২১৬ টাকা। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫ হাজার ৬৯৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

এর আগে, শনিবার (১৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।

এর আগে গত ৬ নভেম্বর, ১১ নভেম্বর, ১২ নভেম্বর, ১৩ নভেম্বর ও ১৪ নভেম্বর পাঁচ দফায় কমানো হয় স্বর্ণের দাম।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ