মুন টাইমস নিউজ

জাতীয়

আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

অবশেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে যুক্ত করা হতে পারে এ ইউনিটের বিদ্যুৎ।

পরীক্ষামূলক এই ধাপে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে। রূপপুরের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানিয়েছেন, এই পরীক্ষামূলক সংযোগের অর্থ কিন্তু বাণিজ্যিক উৎপাদন শুরু নয়। প্রাথমিক সংযোগের পর বিদ্যুৎকেন্দ্রটি আবার গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ চূড়ান্তভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এই বিশেষ ক্ষণে ভার্চুয়ালি অংশ নিতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রূপপুরের বিদ্যুৎ সফলভাবে গ্রিডে যুক্ত হলে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে তালিকায় নাম লেখাবে বাংলাদেশ। বিদ্যুৎকেন্দ্রটিতে ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে কেন্দ্রটির নিজস্ব ব্যবহার বাদ দিয়ে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে দেশের লোডশেডিং কমবে এবং জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

অবশেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে যুক্ত করা হতে পারে এ ইউনিটের বিদ্যুৎ।

পরীক্ষামূলক এই ধাপে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে। রূপপুরের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানিয়েছেন, এই পরীক্ষামূলক সংযোগের অর্থ কিন্তু বাণিজ্যিক উৎপাদন শুরু নয়। প্রাথমিক সংযোগের পর বিদ্যুৎকেন্দ্রটি আবার গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ চূড়ান্তভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এই বিশেষ ক্ষণে ভার্চুয়ালি অংশ নিতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রূপপুরের বিদ্যুৎ সফলভাবে গ্রিডে যুক্ত হলে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে তালিকায় নাম লেখাবে বাংলাদেশ। বিদ্যুৎকেন্দ্রটিতে ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে কেন্দ্রটির নিজস্ব ব্যবহার বাদ দিয়ে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে দেশের লোডশেডিং কমবে এবং জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ