মুন টাইমস নিউজ

জাতীয়

শিশু রামিসা হত্যা

দণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিলের রায় আজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
দণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিলের রায় আজ

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। 

এ বিষয়ে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, কোনো ধরনের মুলতবি ছাড়াই এ মামলার শুনানি এক কার্যদিবসে সম্পন্ন হয়েছে। এ মামলায় হাইকোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় আসামি নিজেই ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর ভিত্তিতেই বিচারিক আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এ ধরনের অপরাধ সংঘটনে সহযোগিতা করার অপরাধে মূল আসামির স্ত্রীও সমান শাস্তি পেয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


দণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিলের রায় আজ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। 

এ বিষয়ে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, কোনো ধরনের মুলতবি ছাড়াই এ মামলার শুনানি এক কার্যদিবসে সম্পন্ন হয়েছে। এ মামলায় হাইকোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় আসামি নিজেই ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর ভিত্তিতেই বিচারিক আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এ ধরনের অপরাধ সংঘটনে সহযোগিতা করার অপরাধে মূল আসামির স্ত্রীও সমান শাস্তি পেয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ