মুন টাইমস নিউজ

মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন, উন্নয়নের নতুন দিগন্তের আশা

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) পৃথক দুটি স্থানে এ খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সকাল ১১:৩০ মিনিটে টংগিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় মোকামখোলা ব্রিজ থেকে মটুকপুর সিদ্ধেশ্বরী বাজার পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করা হয়। এসময় স্থানীয় জনগণের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।[TECHTARANGA-POST:6013]পরবর্তীতে দুপুর ১:০০ টায় উপজেলার পাচগাঁও ইউনিয়নের কুকরাদি খাল খনন কাজের উদ্বোধন করেন তিনি। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান।উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।  অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল খননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।[TECHTARANGA-POST:6012]এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকলে টংগিবাড়ী উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।

মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন, উন্নয়নের নতুন দিগন্তের আশা