মুন টাইমস নিউজ

সারাদেশ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আটক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আটক

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ মহানগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে তাকে আটক করে।

তবে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ১৬ নভেম্বর সিলেট নগরের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে পুলিশ। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ নভেম্বর রাতে নগরের মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আটক

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ মহানগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে তাকে আটক করে।

তবে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ১৬ নভেম্বর সিলেট নগরের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে পুলিশ। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ নভেম্বর রাতে নগরের মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ