মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

সাইবেরিয়ায় রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
সাইবেরিয়ায় রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল আন-১২ মডেলের। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। জনবসতিহীন এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর সিএনএনের। 

অঞ্চলটির গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন তদন্তকাজে সহায়তা করাই সংশ্লিষ্ট দলগুলোর প্রধান দায়িত্ব।

অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ইয়াগুনোভো গ্রামের কাছে দুর্ঘটনাস্থল দেখিয়ে গভর্নর বলেন, উড়োজাহাজটি ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


সাইবেরিয়ায় রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল আন-১২ মডেলের। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। জনবসতিহীন এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর সিএনএনের। 

অঞ্চলটির গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন তদন্তকাজে সহায়তা করাই সংশ্লিষ্ট দলগুলোর প্রধান দায়িত্ব।

অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ইয়াগুনোভো গ্রামের কাছে দুর্ঘটনাস্থল দেখিয়ে গভর্নর বলেন, উড়োজাহাজটি ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ