মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

কেশম ও বাহরাইনে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, কুয়েতে ড্রোন আক্রমণ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
কেশম ও বাহরাইনে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, কুয়েতে ড্রোন আক্রমণ

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চল। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সময়ে ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে কুয়েত।

একের পর এক এসব হামলার ঘটনায় পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে মাইন হামলার খবরও জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, ‘বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে, সেগুলো শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার চালানো অভিযানের ফল।’

এর আগে হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা আগে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর কথা জানায় ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি বলেন, ‘কেশম দ্বীপের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের হামলায় আবাসিক, বাণিজ্যিক কিংবা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আল জাজিরাকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের আগে চালানো হামলার জবাবে কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর আগে বাহরাইনে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে মার্কিন রাডারব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সরঞ্জাম বা কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘নির্ভুল অভিযান’ চালিয়েছে তারা। ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের ‘বারবার অনুপ্রবেশের’ জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর থাকা বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ সময় দেশটির রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আল জাজিরা বলছে, কয়েক সপ্তাহের বিরতির পর পাঁচ দিনের মধ্যে বাহরাইনে এটি ছিল ইরানের তৃতীয় ড্রোন হামলা। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত শুক্রবারের হামলাটি ছিল সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশে ইরানের প্রথম হামলা।

এদিকে রয়টার্স জানিয়েছে, বাহরাইনের একটি আদালত ইরানের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর এ হামলা চালানো হয়। দণ্ডিত ব্যক্তিদের বেশিরভাগই শিয়া ধর্মীয় নেতা।

এছাড়া মঙ্গলবার গভীর রাতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুপক্ষের ড্রোন হামলা’ মোকাবিলা করছে। এ সময় জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে, কিংবা এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি কুয়েতের সেনাবাহিনী।

এছাড়া ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কেশম ও বাহরাইনে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, কুয়েতে ড্রোন আক্রমণ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ