সাভারঃ শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং শিক্ষা ক্ষেত্রে কোনো নিয়মবহির্ভূত কাজ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার (১১ জুলাই) সকালে আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “গণ বিশ্ববিদ্যালয় আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। এখানে শিক্ষার মান কেমন, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উচ্চশিক্ষার পরিবেশ আরও উন্নত করা হবে।”
তিনি আরও বলেন, চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় যেসব শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত রয়েছে, তাদের বিষয়েও সরকার নজর রাখছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যথাসময়ে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। এর আগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন