মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু আজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু আজ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। নিউইয়র্কে শুরু হওয়া এই উচ্চপর্যায়ের বিতর্কে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ শীর্ষ প্রতিনিধিরা জড়ো হয়েছেন।

প্রথম দিনেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন তিনি।

মামদানির সঙ্গে বৈঠকে নিউইয়র্কে সাশ্রয়ী আবাসন, জীবনযাত্রার ব্যয় মোকাবিলা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠক শেষে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নিউইয়র্কের মেয়র।

অন্যদিকে, ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধ, লোহিত সাগরে নৌপথের স্থবিরতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন ট্রাম্প। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।

এদিকে মূল বিতর্ক শুরুর আগে মক্কা চুক্তির আওতাভুক্ত তুরস্ক, মিসর ও পাকিস্তানের প্রতিনিধিদল একটি সাইডলাইন বৈঠকে অংশ নেয়। তবে ওই বৈঠকে সুনির্দিষ্ট কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাতিসংঘের এবারের সাধারণ বিতর্কের প্রতিপাদ্য—‘Restoring trust, managing transformation: a United Nations that delivers for all’। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মূল বিতর্ক।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬


জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু আজ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। নিউইয়র্কে শুরু হওয়া এই উচ্চপর্যায়ের বিতর্কে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ শীর্ষ প্রতিনিধিরা জড়ো হয়েছেন।

প্রথম দিনেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন তিনি।

মামদানির সঙ্গে বৈঠকে নিউইয়র্কে সাশ্রয়ী আবাসন, জীবনযাত্রার ব্যয় মোকাবিলা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠক শেষে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নিউইয়র্কের মেয়র।

অন্যদিকে, ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধ, লোহিত সাগরে নৌপথের স্থবিরতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন ট্রাম্প। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।

এদিকে মূল বিতর্ক শুরুর আগে মক্কা চুক্তির আওতাভুক্ত তুরস্ক, মিসর ও পাকিস্তানের প্রতিনিধিদল একটি সাইডলাইন বৈঠকে অংশ নেয়। তবে ওই বৈঠকে সুনির্দিষ্ট কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাতিসংঘের এবারের সাধারণ বিতর্কের প্রতিপাদ্য—‘Restoring trust, managing transformation: a United Nations that delivers for all’। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মূল বিতর্ক।


মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ